খুলনায় শেখ সোহেল (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টা ৫ মিনিটের দিকে নগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেট এলাকার একটি পেট্রোল পাম্প সংলগ্ন গ্যারেজে ঘটনাটি ঘটে। নিহত শেখ সোহেল মাছের ঘের ও ইন্টারনেটের ব্যবসা করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটর দিকে আফিলগেট পেট্রোল পাম্প সংলগ্ন বিসমিল্লাহ মোটর গ্যারেজে ব্যক্তিগত মোটরসাইকেল মেরামতের জন্য আসেন শেখ সোহেল। বিকেল ৩টা ৫মিনিটে একটি মোটরসাইকেলযোগে আসা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সানওয়ার হুসাইন মাসুম বলেন, দুইজন যুবক তাকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
পড়ুন : খুলনায় ৫ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী, উদ্ধারের দাবি পরিবারের


