১১/০২/২০২৬, ৩:৪০ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ৩:৪০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

খুলনায় যুবকের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা

খুলনা মহানগরের ১ নম্বর কাস্টমস ঘাট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন ইমরান মুন্সী (২৮) নামের এক যুবক। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত ইমরান নগরীর মুন্সিপাড়া দ্বিতীয় লেনের বাবুল সরদারের ছেলে এবং তিনি ইট-বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলে আসা চারজন সন্ত্রাসী পেছন দিক থেকে ইমরানের ওপর গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপ ও গ্রেনেড বাবু গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত ইমরান পলাশ গ্রুপের সহযোগী কাউয়া মিরাজের ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

পড়ুন : খুলনায় পিতা হত্যার ঘটনায় ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন