০২/০৩/২০২৬, ১৬:৫৬ অপরাহ্ণ
33 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৬:৫৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খুলনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ৩

খুলনা মহানগরে অবৈধভাবে অস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মহানগরের জোড়াগেট এলাকার এইচআরসি ভবনের পাশের একটি গলিতে পরিচালিত বিশেষ অভিযানে এই কারখানাটি শনাক্ত করা হয়। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি তৈমুর ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে পরিচালিত অবৈধ অস্ত্র তৈরির কার্যক্রমের প্রমাণ মেলে। শহরের জনবহুল ও মধ্যবর্তী এলাকায় এমন একটি কারখানার অস্তিত্ব প্রকাশ পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানায়, আটক ব্যক্তিরা হলেন—দোহা আয়রন ফাউন্ডার কারখানার মালিক নজরুল ইসলাম এবং কারিগর শহিদুল ইসলাম (৫৮) ও আকবর আলী (৫৮)।

এ বিষয়ে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম বলেন, কারখানা থেকে অস্ত্র তৈরির সাঁচ, সীসা, ট্রিগার, ট্রিগার গার্ডসহ আনুমানিক ৩০ থেকে ৩৫টি অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সরঞ্জামগুলো দিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র প্রস্তুত করা হতো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে।

পড়ুন- রূপসীতে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

দেখুন- ঝিনাইদহে যুবকের মৃ/ত্যু/র রহস্য

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন