খুলনা বিভাগীয় সিআইডি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে শিরোমনি এলাকায় অবস্থিত পাঁচ তলা ভবনের চতুর্থ তলার রাসায়নিক পরীক্ষকের কক্ষে আগুন লাগে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের সময় কক্ষে থাকা এসি এবং কিছু আসবাবপত্র আগুনে ক্ষতিগ্রস্ত হয়। যদিও বড় ধরনের ক্ষতি হয়নি। খবর পেয়ে খানজাহান আলী থানা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসকে অবহিত করি। তারা দ্রুত এসে আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় কোনো ধরনের ক্ষতি হয়নি।’
খুলনা বিভাগীয় সিআইডি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে শিরোমনি এলাকায় অবস্থিত পাঁচ তলা ভবনের চতুর্থ তলার রাসায়নিক পরীক্ষকের কক্ষে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের খানজাহান আলী থানার ইউনিট ইনচার্জ মাসুদ পারভেজ বলেন, ‘রাসায়নিক পরীক্ষকের কক্ষে আগুনে এসি, সিসি ক্যামেরা এবং কিছু আসবাবপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে আমরা তদন্তের পর সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারব।’
সিআইডি খুলনার পুলিশ সুপার মো. রাশিদুল হক জানান, ‘পাঁচ তলা ভবনের চতুর্থ তলায় এই অগ্নিকাণ্ড ঘটে। এতে মাত্র একটি এসি এবং কিছু চেয়ার-টেবিল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় ২০-২৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।’
পড়ুন- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে সোনাগাজীতে শোকসভা ও দোয়া মাহফিল
দেখুন- নির্বাচনে আনসার-ভিডিপিসহ স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন |


