ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা-২ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মুফতী আমানুল্লাহর পক্ষে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৫টায় নগরীর নিউমার্কেট এলাকায় দোয়ার মাধ্যমে এ প্রচারণার উদ্বোধন করা হয়। এরপর সোনাডাঙ্গা থানার নিউমার্কেট, চাউল পট্টি, খ্রিস্টানপাড়া, ময়লাপোতা এলাকা হয়ে টেক্সটাইল মিল পর্যন্ত গণসংযোগ করেন নেতাকর্মীরা।
প্রচারণায় নেতৃত্ব দেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. নাসির উদ্দিন। গণসংযোগকালে হাতপাখা প্রতীক নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
প্রচারণা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে শেখ মো. নাসির উদ্দিন বলেন, ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মুফতী আমানুল্লাহ হাতপাখা প্রতীকে সাধারণ মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছেন। তিনি দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও নৈতিক রাজনীতির মাধ্যমে জনগণের অধিকার আদায়ের অঙ্গীকার করেন। পাশাপাশি নতুন বন্দোবস্তে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, খুলনাকে একটি আধুনিক নগরীতে রূপান্তরের লক্ষ্যে হাতপাখার প্রার্থী নিরলসভাবে কাজ করে যাবেন। শিক্ষাবান্ধব ও মাদকমুক্ত সমাজ গড়তে তিনি প্রতিজ্ঞাবদ্ধ।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মুফতী ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, মো. মঈন উদ্দিন, মোল্লা রবিউল ইসলাম তুষার, মো. আব্দুর রশিদ, মো. নুরুজ্জামান বাবুল, মো. কবির হোসেন হাওলাদার, মো. আব্দুল মান্নান, মো. মহিদুল ইসলাম, মো. মনির হোসেন, মো. শাহ জালালসহ দলীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পড়ুন : নির্বাচনে নিরাপত্তায় বিজিবির বড় প্রস্তুতি: ২১ বিজিবি খুলনার অধিনায়ক লে. কর্নেল নাফিস


