১৩/০২/২০২৬, ২:৩৪ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১৩/০২/২০২৬, ২:৩৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

খুলনা-৫ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী বিএনপির লবি, পরাজিত গোলাম পরওয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে জমজমাট প্রতিদ্বন্দ্বিতার পর বেসরকারি ফলাফলে জয় পেয়েছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি)। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৪৭ হাজার ৬৫৪ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও ১১ দল মনোনীত প্রার্থী মিয়া গোলাম পরওয়ার। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট। ফলে ২ হাজার ৭০২ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন লবি।

ফুলতলা ও ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৭৯৮ জন। ১৫০টি ভোটকেন্দ্রে দিনভর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

দুই হেভিওয়েট প্রার্থীর অংশগ্রহণে শুরু থেকেই আসনটিকে ঘিরে ছিল ব্যাপক আলোচনা। শেষ পর্যন্ত গণনা শেষে দেখা যায়, ব্যবধান খুবই কম—যা এ আসনের তীব্র প্রতিদ্বন্দ্বিতার চিত্রই তুলে ধরে।

বেসরকারি ফলাফলে জয়ী হয়ে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান মোহাম্মদ আলি আসগার (লবি)। অন্যদিকে ফলাফল মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মিয়া গোলাম পরওয়ার।

বিজ্ঞাপন

পড়ুন : খুলনা-১ আসনে এগিয়ে কৃষ্ণ নন্দী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন