০১/০৩/২০২৬, ১৪:৩২ অপরাহ্ণ
31.3 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৪:৩২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খুলনার সাবেক মেয়র খালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক ও তার স্ত্রী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার(৯ জুলাই) দদুকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়।

বিজ্ঞাপন

তালুকদার আবদুল খালেকের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদি খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম। মামলায় কেসিসির মেয়র ও বাগেরহাট-৩বর্ষা আসনের সংসদ সদস্য থাকাকালে ১৫ কোটি ৫৭ লাখ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে হাবিবুন নাহারের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী দুদকের জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আশিকুর রহমান। মামলায় বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী পদে এবং বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য হিসেবে জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ৬৬ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা অনুযায়ী মামলা দুইটি রুজু করা হয়েছে।

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া মাদক মামলায় স্বামী-স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড

দেখুন:ঈদের বিরতির পর আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি চালু 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন