26.3 C
Dhaka
০৬/০৩/২০২৬, ২১:১৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খুলনায় আদালতের সামনে থেকে চাপাতিসহ যুবক আটক

খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে থেকে তিনটি চাপাতিসহ মানিক হাওলাদার নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। সোমবার বেলা পৌ‌নে ১২ টার দি‌কে আটক করা হয়। এই ঘটনার পর থেকে আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়।

বিজ্ঞাপন

আটক মানিক হাওলাদারের নামে খুলনার দৌলতপুর এবং আড়ংঘাটা থানায় চুরির অভিযোগে দুটি মামলা রয়েছে। সে সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা এলাকার হাসানবাগ এলাকার বা‌সিন্দা মোদা‌চ্ছের হাওলাদা‌রের ছে‌লে।

আট‌কের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন এডিসি কোর্ট প্রসি‌কিউশন মোঃ হুমায়ুন ক‌বির।

তিনি বলেন, পৌনে ১২ টার দিকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১/২ ও ৩ নং আদালতের সামনে কয়েকজন যুবক মানিককে ধরে রেখেছিল। এ সময়ে মানিক উপস্থিত ওই পুলিশের কাছে সাহায্য চায়। পরবর্তীতে কোর্ট পুলিশ তাকে হেফাজতে নেয়। এর কিছুক্ষণ পর সেনাবাহিনীর কয়েকটি গাড়ি আদালত প্রাঙ্গণে উপস্থিত হয়ে মানিককে তাদের হেফাজতে নেয়। তার পিঠে থাকা ব্যাগ তল্লাশি করে তিনটি ধারালো চাপাতি বের করে।

সেনাবাহিনীর সদস্যদের বরাত দিয়ে তিনি আরও জানায়, মানিকের সাথে আরও কয়েকজন সন্ত্রাসী ছিল। সোনাবাহিনীর তৎপরতায় পালিয়ে গেলেও মানিক আদালত চত্বরে এসে আশ্রয় নিতে ব্যর্থ হয়।

মানিক হাওলাদার খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ‘বি’ কোম্পানীর সদস্য। সোনাডাঙ্গা থানার একটি হত্যা মামলায় আজ অপর শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের হাজিরার দিন ধার্য ছিল। তাদের কাউকে ঘায়েল করার জন্য সে এখানে এসেছিল বলে চাউর উঠেছে। সেনাবাহিনীর সদস্যরা তাকে ক্যাম্পে নিয়ে গেছে। এ ঘটনার পর পরই আদালত চত্বরে নিরাপত্তা ব্যাপক জোরদার করা হয়।

পড়ুন: সুনামগঞ্জ সীমান্তের ওপারে মেঘালয় থেকে ৪ বাংলাদেশি আটক

দেখুন: ক্রেতার চাহিদার শীর্ষে খাদি | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন