32.2 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১২:০৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খুলনায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী মাসুদ গ্রেফতার

খুলনায় স্ত্রী চাঁদনীকে হত্যা মামলার প্রধান আসামি মাসুদ মোল্লাকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব শনিবার (৩০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর একটি বিশেষ দল মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

মাসুদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গত ২৬ আগস্ট রাতে স্ত্রী চাঁদনীকে নৃশংসভাবে মারধর করে হত্যা করে তিনি পালিয়ে যান।
এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করলে মাসুদকে আসামি করা হয়। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।
গ্রেফতারকৃত মাসুদ মোল্লা খুলনার সোনাডাঙ্গা থানার বয়রা ইসলামিয়া কলেজ রোড এলাকার মুন্নাফ মোল্লার ছেলে।

র‍্যাব জানায়, দেশে সংঘটিত বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামিদের ধরতে সংস্থাটি নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চাঁদনী হত্যা মামলার প্রধান আসামি মাসুদ মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

পড়ুন: সোনারগাঁয়ে দলিল লিখক হত্যা মামলায় স্ত্রীর যাবজ্জীবন, পরকীয়া প্রেমিকের মৃত্যুদন্ড

দেখুন: ফোন পাচ্ছি, কাউকে ঢুকতে দেয়া হচ্ছেনা- জাপা প্রার্থী 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন