20.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ৫:১৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

খুলনায় চাঁদাবাজিসহ নানা অভিযোগে বিএনপি নেতা কারাগারে

খুলনা মহানগরের খালিশপুর বাস্তুহারা এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে খালিশপুর থানা বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্টো (৫৩)কে গ্রেপ্তার করেছে কেএমপি গোয়েন্দা পুলিশ। পরে রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) ডিবি সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর তৈমুর ইসলামের নেতৃত্বে বাস্তুহারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় । গত বছরের ৫ আগস্টের পর থেকে ভুট্টো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। বাস্তুহারা এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তার বিরুদ্ধে ৭টি মামলার রেকর্ড পাওয়া গেছে।

গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর তৈমুর ইসলাম বলেন, বাস্তুহারা এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগের ভিত্তিতে গোলাম মোস্তফা ভুট্টোকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, দাঙ্গাহাঙ্গামা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে খালিশপুর থানায় ৭টি মামলা রয়েছে। তবে এসব মামলায় তিনি জামিনে আছেন।

তিনি জানান, রোববার দুপুরে গোলাম মোস্তফাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আদালতে হাজির করা হলে বিচারক রাকিবুল হাসান তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, গোলাম মোস্তফা ভুট্টো ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হওয়ার পর তার বিরুদ্ধে এলাকায় টেন্ডারবাজির অভিযোগ উঠেছে। এছাড়া বৈকালি সিএসডি গোডাউন রয়েছে তার নিয়ন্ত্রণে।

পড়ুন: যশোরে বিএনপি নেতার বিরুদ্ধে পেট্রোল পাম্প দখলের অভিযোগ

দেখুন: নারী উদ্যোগে এগিয়ে যাচ্ছে নেত্রকোণার গ্রামীন সমাজ 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন