22.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১:৪০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

খুলনায় নিখোঁজ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

নিখোঁজের তিন দিন পর খুলনায় আলামিন সবুজ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে নগরীর মিউনিসিপ্যাল ট্যাংক রোডের একটি পরিত্যক্ত ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত আলামিন সবুজ রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামের বাসিন্দা।

স্বজনরা জানান, গত বুধবার (২৪ সেপ্টেম্বর) আলামিন সবুজ কাজের কথা বলে বাড়ি থেকে বের হন। কিন্তু দুদিন ধরে তার কোনো খোঁজ না মেলায় শুক্রবার বিকেলে রূপসা থানায় সাধারণ ডায়েরি করেন তারা। পরিত্যক্ত বাড়িটি নিয়ে চাচার সঙ্গে দ্বন্দ্ব ছিলো বলে জানান নিহতের বোন ও স্ত্রী।

তাদের দাবি, সবুজ মাঝে মাঝে ওই বাড়িতে আসলে চাচা মারধর করে তাড়িয়ে দিতেন। তারা অভিযোগ করেন, সবুজকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন তারা।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুদর্শন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে। এ ব্যাপারে পরিবারের লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

পড়ুন: বিএনপি থেকে কাউকে কোনো মনোনয়ন সংকেত দেওয়া হয়নি: নিতাই রায়

দেখুন: নিজেরাই ঝুঁকিতে, কিভাবে নিশ্চিত করবেন অন্যের নিরাপত্তা? |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন