খুলনায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে দুটি কারখানাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরীর খালিশপুর এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা রানী কুন্ডু। অভিযানকালে দেখা যায়, নির্ধারিত স্বাস্থ্যবিধি না মেনে নোংরা পরিবেশে সেমাই উৎপাদন করা হচ্ছে। এছাড়া মোরগজাতকরণের (প্রসেসিং) প্রয়োজনীয় অনুমোদনও ছিল না।
এ সময় খালিশপুর বিআরটিসি রোডের সোনালী ফ্লাওয়ার মিলে অবস্থিত ‘মিল্লাত সেমাই ফ্যাক্টরি’কে ১৫ হাজার টাকা এবং চিত্রালী বাজার এলাকার ‘বৈশাখী সেমাই ফ্যাক্টরি’কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন:মোহনগঞ্জে ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি: লুট কয়েক লাখ টাকার সম্পদ
দেখুন:আরাভকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে: আইজিপি
ইমি/


