34 C
Dhaka
০৭/০৩/২০২৬, ১৬:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খুলনায় ৫টি পিস্তল ও গু‌লিসহ এক নারী আটক

খুলনা মহনগরীর নিজ খামার এলাকা থেকে পাঁচটি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ সুরাইয়া পারভিন নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সাতক্ষীরা থেকে মাদক ও অস্ত্রের একটি চালান খুলনা হয়ে ঢাকায় পাচার করা হবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস নিজখামার এলাকায় পৌঁছালে তল্লাশি চালানো হয়।
তল্লাশির এক পর্যায়ে যাত্রী সুরাইয়া পারভিনের শরীর ও ব্যাগ থেকে পাঁচটি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে লবণচরা থানায় নেওয়া হয়।
ওসি তুহিনুজ্জামান জানান, আটক সুরাইয়া পারভিন সাতক্ষীরা সদর এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন