২৫/০২/২০২৬, ২:৪৪ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৫/০২/২০২৬, ২:৪৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

‘কিংস পার্টি’ গঠন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন রিজভী

এবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ‘কিংস পার্টি’ গঠনের বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি অভিযোগ করেছেন যে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে থেকেই নতুন একটি রাজনৈতিক দল, “কিংস পার্টি,” গঠনের পরিকল্পনা চলছে।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেষে তিনি এমন অভিযোগ করেন।

রুহুল কবির রিজভী বলেন, সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে। তাহলে মানুষ তো নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবেই। শুধু তাই নয়, এই সরকার বিভিন্ন প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রেও বিশেষ কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে। এগুলো ঠিক করতে হবে। না করলে অন্তর্বর্তী সরকার নিয়ে মানুষের ধারণা পাল্টে যাবে। কারণ, বর্তমানে মানুষের ধারণা এটি একটি নিরপেক্ষ সরকার।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আগে সংস্কার পরে নির্বচন’ সরকারের এমন বক্তব্য শেখ হাসিনার আগে ‘উন্নয়ন পরে গণতন্ত্র’ বুলিকেই স্মরণ করিয়ে দেয়। সরকারের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিস্টদের দোসররা ঘাপটি মেরে রয়েছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল। ৫ আগস্ট আমাদের আন্দোলনের যে বিজয় হয়েছে, তার ভিত্তি তৈরি করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জনগণের প্রত্যাশা পূরণে সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে বিএনপির এই নেতা ‘এক-এগারো’ প্রসঙ্গ টেনে বলেন, কিসের ভয় দেখানো হচ্ছে? ১/১১ এর পুনরাবৃত্তি হবে বলে কি মনে করা হচ্ছে? তিনি আরও বলেন, উপদেষ্টারা কি এখন দেশের বিজ্ঞজনদের রাজনীতি শেখানোর চেষ্টা করছেন?

এনএ/

দেখুন: বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিশন গঠন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন