১০/০২/২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শেরপুরে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ

জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শেরপুর জেলা বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ আগস্ট বুধবার বিকেলে জেলার প্রতিটা উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে শহরের থানা মোড়ে মিলিত হয়। হাজার হাজার নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয় থানা মোড়।

পরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির আহবায়ক এড. সিরাজুল ইসলামের সভাপতিত্ব বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক সাংসদ মাহমুদুল হক রুবেল, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমিনুল ইসলাম খায়ের, জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম মাসুদ, এড. আব্দুল মান্নান, আবু রায়হান রুপম, কামরুল ইসলাম, ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীসহ অনেকই। সমাবেশে বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

বক্তারা বলেন, এশিয়া মহাদেশে এমন কোন নজির নেই যে একটা দেশের প্রধানমন্ত্রীসহ সকল জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা একসাথে পালিয়ে যায়। কিন্তু বাংলাদেশ তা হয়েছে। গত ১৫বছরে ফ্যাসিস্ট সরকার দেশটাকে খেয়ে ঝাঁঝরা করেছে। বর্তমানে পালিয়ে থাকা আওয়ামী লীগের দোসররা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে নানামুখি ষড়যন্ত্র করে যাচ্ছে। কাজেই জনগণকে সাথে নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তারা।

বিজ্ঞাপন

পড়ুন : শেরপুরে বিএনপির সদর ও পৌর কমিটি ঘোষণা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন