পিরোজপুরে ২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১ আগস্ট) সকালে পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে পিরোজপুর জুলাই যোদ্ধাদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পিরোজপুরে আহত জুলাই যোদ্ধা, স্থানীয় এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা জুলাই সনদ সঠিকভাবে স্বল্প সময়ের মধ্যে বাস্তবায়নের পাশাপাশি জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান।
পড়ুন: পিরোজপুরে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান অনুষ্ঠিত
এস/


