কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, বিগত ১৬ বছর স্বৈরাচারী শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার এই দেশের সংবিধান গণতন্ত্র এবং আইন বিচার ব্যবস্থাসহ সকল ব্যবস্থাকে তারা ধংস করে দিয়েছিল। নির্বাচনী ব্যবস্থাকে তারা ধংস করে দিয়েছিল। জুলাই আগষ্টে তারেক রহমানের নেতৃত্বে এদেশের ছাত্র জনতার নেতৃত্বে এই দেশের জনগন ফ্যাসিস্ট সরকারকে বিতারিত করে গণতন্ত্র কায়েম করেছে। জুলাই আগষ্টের গণঅভুত্থানকে যদি কেউ একক ভাবে কৃতিত্বের দাবি করে তাহলে সেটা ভূল হবে।
শনিবার বিকেলে জুলাই-আগষ্ট’২৪ এর ছাত্রজনতার গণঅভ্যূত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত বিজয় মিছিল শেষে জনসভায় তিনি একথা বলেন।
এসময় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আমরা গত ১৬ বছর তিলে তিলে আমাদের অনেক নেতাকর্মীকে হারিয়েছি। আমরা তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন করেছি সে আন্দোলনের পটভূমির বর্হিপ্রকাশ হলো জুলাই আগষ্টের গণঅভুত্থান। এই স্বাধীনতাকে আমাদের ধরে রাখতে হবে। জনগনের সাথে দূরত্ব হয় এমন কোনো কাজ আপনারা করবেন না। কারণ জনগনই হচ্ছে আসল শক্তি।
তিনি আরও বলেন, আগামী ফেব্রæয়ারী মাসে যে নির্বাচন হবে সে নির্বাচন আমরা জনগনকে সাথে নিয়ে করতে চাই। আমরা কোনো ভোটার বিহীন নির্বাচন, দিনের ভোট রাতের নির্বাচন কিংবা আমি ডামির কোনো নির্বাচন দেখতে চাই না। আমরা জনগনকে সাথে নিয়েই নির্বাচন করতে চাই। জনগন যে রায় দিবে আমরা তা মেনে নিব।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচিসহ বিএনপির ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলের বিজ্ঞানাগারে আগুন, হুড়াহুড়িতে নামতে গিয়ে ২৫ শিক্ষার্থী আহত


