২৫/০২/২০২৬, ৮:৪৬ পূর্বাহ্ণ
25.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ৮:৪৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে এখনো অনেক কাজ বাকি: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সংকট এখনো কাটেনি। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে এখনো অনেক কাজ বাকি। গণতন্ত্রকে ফিরিয়ে এনে তা সুপ্রতিষ্ঠিত করা, গণতন্ত্রের সৌধ নির্মাণ করা, এ কাজগুলো আমাদের করতে হবে।

নির্বাচন নিয়ে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, সেটি দ্রুত বাস্তবায়ন করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

বুধবার (১৮ জুন) নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত নেতাদের সঙ্গে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ আশাবাদ ব্যক্ত করেন ।

বিএনপি অন্তর্বর্তী সরকারকে সমর্থন করলেও আইনশৃঙ্খলা বাহিনীতে গায়েবি মামলা দিয়ে যারা নির্যাতন করেছে তাদের এখনো কেন আইনের আওতায় আনা হয়নি, প্রশ্ন রাখেন তিনি। তিনি বলেন, কারো যদি মনে হয় সরকার নিরপেক্ষতা হারিয়েছে সেটি আলাপ-আলোচনা করে সমাধান করতে হবে।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের জন্য বিএনপিতে ভাঙন ধরানো যায়নি। বিএনপি ভাঙার জন্য হাসিনার প্রতিটি চক্রান্ত ব্যর্থ হয়েছে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল এগিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, সংকট এখনো কাটেনি। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে এখনো অনেক কাজ বাকি। গণতন্ত্রকে ফিরিয়ে এনে তা সুপ্রতিষ্ঠিত করা, গণতন্ত্রের সৌধ নির্মাণ করা, এ কাজগুলো আমাদের করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি, কেন্দ্রীয় নেতা জয়নাল আবদীন, হাবিবুল ইসলাম হাবিব, আব্দুল কাদের ভুইয়া প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন: গাজীপুরে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন