১২/০২/২০২৬, ১৩:২১ অপরাহ্ণ
27 C
Dhaka
১২/০২/২০২৬, ১৩:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো। এই নির্বাচন নির্ধারণ করবে এই দেশের ভবিষ্যৎ রাজনীতি কোনদিকে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুলের পাশাপাশি এ সময় একই ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন তার সহধর্মিণী রাহাত আরা বেগম, বড় মেয়ে শামারুহ মির্জা ও ছোট মেয়ে শাফারুহ মির্জা।

পরে সাংবাদিকদের বিএনপি মহাসচিব বলেন, ‘দীর্ঘ ১৫ বছর পরে ফ্যাসিস্ট শাসনের অবসানের পরে আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশে এই জাতীয় সংসদ নির্বাচনের শুভ দিন আজকে এবং শুভ সূচনা হলো। এই নির্বাচন জাতির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘এই নির্বাচন নির্ধারণ করবে এই দেশের ভবিষ্যৎ রাজনীতি কোনদিকে যাবে। বাংলাদেশের যে গণতন্ত্রের যাত্রা নতুন শুরু হলো আজকে। আমরা আমরা আশা করি, এই পথ মসৃণভাবে আগামী দিনগুলোতে বাংলাদেশের মানুষের জীবনকে, বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের অর্থনীতিকে সুন্দরের দিকে, তার লক্ষ্যের দিকে নিয়ে যাবে।’

পড়ুন: আজ থেকে প্রতি পদে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ আমাদের: প্রধান উপদেষ্টা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন