নেত্রকোনা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত নিয়মিত একাডেমিক উদ্যোগ ‘নেত্রকোনা বিশ্ববিদ্যালয় বক্তৃতামালা’ শীর্ষক অনুষ্ঠানের পঞ্চম পর্ব সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।
এ পর্বের বক্তৃতার বিষয় ছিল- ‘বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার অন্তরায় ও উত্তরণের পথ’। মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলা একাডেমির গবেষক (এক বছর মেয়াদি গবেষণা বৃত্তি) নাজিম হোসেন। তাঁর বক্তৃতায় বাংলাদেশের গণতান্ত্রিক বিকাশের ঐতিহাসিক প্রেক্ষাপট, কাঠামোগত সংকট, রাজনৈতিক সংস্কৃতির দুর্বলতা, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার অভাব এবং নাগরিক অংশগ্রহণের সীমাবদ্ধতা বিশ্লেষণাত্মকভাবে উপস্থাপিত হয়। একই সঙ্গে তিনি গণতান্ত্রিক উত্তরণের জন্য জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা, শক্তিশালী প্রতিষ্ঠান, সচেতন নাগরিক সমাজ ও শিক্ষার ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পড়ুন- গণভোটে ভুল সিদ্ধান্ত দেশকে ফের সংকটে ফেলতে পারে: ভূমি উপদেষ্টা


