২৮/০২/২০২৬, ১৩:৫৯ অপরাহ্ণ
30.6 C
Dhaka
২৮/০২/২০২৬, ১৩:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবার সবসময় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে: দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবার সবসময় দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

বেসরকারি শিক্ষকদের জন্যও জিয়া পরিবারের অবদান সবচেয়ে বেশি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম শিক্ষকদের ৪০ ভাগ বেতন দেয়া শুরু করেন।

তিনিই পরে ৫০ ভাগ বেতন চালু করেন। তিনি আজ শনিবার বেলা ১১ টার দিকে নাটোর শহরের আলাইপুর জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে মাধ্যমিক শিক্ষা সমিতির আয়োজনে শিক্ষক সমাবেশে এসব কথা বলেন।

সমাবেশে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবাযক জিল্লুর রহমান বাবুল চৌধুরি, মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরি স্বপন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন, নাটোর জেলা শাখার সাধারন সম্পাদক মফিজুর রহমান সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।

এনএ/

দেখুন: ‘বাংলাদেশের গণতন্ত্র বিদেশিদের মাথাব্যথার কারণ’ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন