বিজ্ঞাপন

গণফোরামের সভাপতি মোস্তফা মহসীন মন্টু মারা গেছেন

গণফোরামের সভাপতি মোস্তফা মহসীন মন্টু মারা গেছেন। রবিবার (১৫ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মোস্তফা মহসীন মন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৯ বছর বয়সে ইন্তেকাল করেন মোস্তফা মহসীন।

বিগত আওয়ামী লীগের ক্ষমতাসীন সময়ে রাজপথে সক্রিয় ছিলেন মোস্তফা মহসীন। সর্বশেষ জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে তার ভূমিকা ছিল অনেক।

বিএনপির শীর্ষ দুই নেতা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক এ কে খন্দকারের স্ত্রী মারা গেছেন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন