১০/০২/২০২৬, ১৩:৩৮ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৩:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে, এমন দাবি ভিত্তিহীন: সরকার

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট বেশি পড়লে অন্তর্বর্তী সরকার আরও ছয় মাস ক্ষমতায় থাকবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে সরকার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্টসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটকে ঘিরে ফেসবুকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। কিছু পোস্টে দাবি করা হচ্ছে, গণভোটে ‘হ্যাঁ’ ভোট বেশি হলে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আরও ছয় মাস ক্ষমতায় থাকবে।

বিবৃতিতে জানানো হয়, এ দাবির পক্ষে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের একটি ফটোকার্ড বিকৃতভাবে প্রচার করা হচ্ছে। ওই ফটোকার্ডে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, নির্বাচনের পর সংসদ সদস্যরা ১৮০ দিন গণপরিষদ হিসেবে কাজ করবেন।

সরকারের ব্যাখ্যায় বলা হয়, অধ্যাপক আলী রীয়াজ কোথাও বলেননি যে বর্তমান অন্তর্বর্তী সরকার ১৮০ দিন গণপরিষদ হিসেবে দায়িত্ব পালন করবে। বরং তিনি স্পষ্ট করেছেন, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্যরাই একই সঙ্গে সংসদ সদস্য এবং সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসেবে ১৮০ দিনের মধ্যে সংস্কার কার্যক্রম সম্পন্ন করবেন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘জুলাই জাতীয় সনদ (সাংবিধানিক সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ অনুযায়ী গণভোটে ‘হ্যাঁ’ ভোট বেশি হলে পরবর্তী জাতীয় সংসদের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে একটি সাংবিধানিক সংস্কার পরিষদ গঠিত হবে এবং তারা সংসদের স্বাভাবিক কার্যক্রম চালানোর পাশাপাশি সংস্কার কাজ সম্পন্ন করবেন।

সরকার স্পষ্ট করে জানায়, প্রচলিত কোনো আদেশেই অন্তর্বর্তী সরকারের মেয়াদ বাড়ানোর কথা বলা হয়নি। বরং সংসদের দ্বৈত ভূমিকার কথাই উল্লেখ রয়েছে।

পড়ুন: ফেনীতে জামায়াতের জনসভায় মানুষের ঢল

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন