বিজ্ঞাপন

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে ১১ দলীয় জোটের বিশাল বিক্ষোভ মিছিল

​গণভোটের রায় কার্যকর এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে উত্তাল হয়ে উঠেছে নীলফামারী। আজ রোববার বিকেলে জেলা শহরে ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বিকেল ৫:৩০ মিনিটে নীলফামারী বড় বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে গুরুত্বপূর্ণ চৌরঙ্গী মোড়ে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মিছিলে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

​বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার এবং নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ।

​এছাড়াও উপস্থিত ছিলেন:
ডা. কামরুজ্জামান দর্পণ: নেতা, এনসিপি (নীলফামারী জেলা শাখা)।
মাওলানা সাদ্দাম সালাম: সভাপতি, ১১ দলীয় জোট (নীলফামারী জেলা)।
মাওলানা আব্দুস সালাম জেলা সভাপতি, বাংলাদেশ খেলাফত আন্দোলন।
মাওলানা আন্তাজুল ইসলাম সেক্রেটারি, নীলফামারী জেলা জামায়াত।
সহকারী সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, উপজেলা আমীর মাওলানা আবু হানিফা শাহ, আবুল বাশার, অ্যাডভোকেট আনিসুজ্জামান আজাদ, আহমদ রায়হানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​আসমাবেশে নীলফামারী-১ আসনের সদস্য ও নীলফামারীর জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার বলেন, “জনগণ গণভোটের মাধ্যমে তাদের রায় জানিয়ে দিয়েছে। জুলাই সনদ আমাদের অস্তিত্বের লড়াই। এই সনদ দ্রুত বাস্তবায়ন না হলে ছাত্র-জনতাকে সাথে নিয়ে আবারও রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। সরকারকে জনগণের আকাঙ্ক্ষা বুঝতে হবে।”

নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ তার বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিএনপি নির্বাচনের আগে জুলাই সনদের প্রতিশ্রুতি দিয়ে জনগণের ভোট নিয়েছে। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তারা এখন জনগণের সাথে তামাশা শুরু করেছে। প্রতিশ্রুতি ভঙ্গ করলে জনগণ আপনাদের ক্ষমা করবে না।”

​এনসিপি ও অন্যান্য নেতৃবৃন্দের দাবি

​এনসিপি নেতা ডা. কামরুজ্জামান দর্পণ বলেন, “আমরা কোনো আপস করতে আসিনি। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ১১ দলীয় জোট রাজপথ ছাড়বে না। এটি কেবল আমাদের দাবি নয়, এটি সাধারণ মানুষের প্রাণের দাবি।”

​অন্যান্য বক্তারা জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানান এবং বলেন, কোনো ষড়যন্ত্রই এই সনদ বাস্তবায়নের পথ রুখতে পারবে না। সবাই ধন্যবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল শেষ করেন।

পড়ুন- ইসলামী ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে পরিচালনা পর্ষদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন