২৩/০২/২০২৬, ২:৫৩ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
২৩/০২/২০২৬, ২:৫৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গণভোটে সরকারের ‘হ্যাঁ’ ভোট চাইতে আইনগত বাধা নেই: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গণভোটে সরকার ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট চাইতে পারে। এতে আইনগত কোনো বাধা নেই। তিনি বলেছেন, দেশের শীর্ষ অইনজ্ঞরা এমন মতামত দিয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইয়ার ইয়াবস প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে এলে তিনি এ কথা বলেন। পরে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, অন্য অনেক দেশ না পাঠালেও বাংলাদেশের আগামী নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। কারণ আগামী নির্বাচনকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে ইইউ।

প্রেস সচিব বলেন, নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল এখন অনেক চাঙা। তফসিল ঘোষণার পর কিছু ঘটনা ঘটলেও অপরাধীদের আটক করা হয়েছে।

প্রেস সচিব বলেন, নির্বাচনে সকল দলের জন্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : আঞ্চলিক নেতাদের সার্ক পুনরুজ্জীবনের আহ্বান প্রধান উপদেষ্টার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন