২০/০২/২০২৬, ৮:০৮ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২০/০২/২০২৬, ৮:০৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গণভোটে ভুল সিদ্ধান্ত দেশকে ফের সংকটে ফেলতে পারে: ভূমি উপদেষ্টা

আসন্ন গণভোটে ভুল সিদ্ধান্ত নিলে বাংলাদেশকে আবারও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

বিজ্ঞাপন

তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।


মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪টায় খুলনার শহিদ হাদিস পার্কে আয়োজিত গণভোট বিষয়ক জনসচেতনতামূলক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, এবারের নির্বাচনে সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ থাকবে না। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ন্যস্ত করা হবে।


তিনি আরও বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করা সম্ভব হবে। পাশাপাশি জাতীয় নির্বাচনে যোগ্য প্রার্থীদের ভোট দেওয়ারও আহ্বান জানান তিনি।


‘দেশের চাবি আপনার হাতে’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভায় গণভোটের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। বক্তারা জানান, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দলের যৌথ ভূমিকা নিশ্চিত, সংবিধান সংশোধনে একক ক্ষমতার সীমাবদ্ধতা এবং কোনো ব্যক্তি টানা দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারার বিধান সংবিধানে যুক্ত হবে।


সভায় খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহম্মেদ, রেঞ্জ ডিআইজি রেজাউল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার রাশেদুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ ছাড়া নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ নেন।

পড়ুন- দিনাজপুরে এসআইডিপি এর উদ্যোগে হুইল চেয়ার ও ছাগল বিতরণ

দেখুন- গণঅভ্যুত্থানের শহীদ পরিবারদের রাষ্ট্রীয় স্বীকৃতির আশ্বাস 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন