০২/০৩/২০২৬, ১:৪১ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ১:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গণভোট উপলক্ষে মেহেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেরপুর জেলাপ্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে গণভোটের প্রচার ও জনসচেতনতা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে মেহেরপুর সদরউপজেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন


মতবিনিময় সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. সৈয়দ এনামুল কবির। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ কামরুজজামান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির।


সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের ম১ধ্যে গণভোটের তাৎপর্য ও সঠিক তথ্য পৌঁছে দিলে অংশগ্রহণ আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, গণভোটের সময় নিরপেক্ষতা, আইনানুগ আচরণ ও দায়িত্বশীল ভূমিকা পালন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকতে হবে।


এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

পড়ুন- জয়পুরহাটে ব্যাংক কর্মকর্তার বাসায় গ্রিল কেটে চুরি, খোয়া গেল ৫ ভরি স্বর্ণ

দেখুন- গুলিস্তানের আ/গু/ন সম্পর্কে যা বলেছেন প্রত্যক্ষদর্শীরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন