গণভোট ও সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে’ এ স্লোগান নিয়ে ভোটের গাড়ি এখন ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সরকারি নজরুল একাডেমি মাঠে অনুষ্ঠানিক এ প্রচারণা শুরু হয়েছে।
রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচন বিষয়ক প্রচার প্রচারণার জন্য গাড়িটি উপজেলার সরকারি নজরুল একাডেমী মাঠে এসে প্রচারনা কার্যক্রম শুরু করেন।
ভ্রাম্যমাণ এ ভোটের গাড়িতে জুলাই গণ অভ্যুত্থান, জুলাই যোদ্ধা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানী হত্যা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে তৈরি করা পাঁচটি পিভিসির মাধ্যমে তুলে ধরা হচ্ছে অতীতের গণতন্ত্রহীনতা, সীমান্ত হত্যা, তরুণ ও নারীদের বঞ্চিত হওয়ার ইতিহাস। এর মাধ্যমে সাধারণ মানুষকে গণভোট ও সংসদ নির্বাচন বিষয়ে সচেতন করা হয় । এতে গণভোট, সংসদ নির্বাচন ও ভোট প্রদানের গুরুত্ব তুলে ধরা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরাফাত সিদ্দিকী, ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, গনমাধ্যম কর্মী ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।


