১৩/০২/২০২৬, ২২:৫৫ অপরাহ্ণ
22 C
Dhaka
১৩/০২/২০২৬, ২২:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

‘গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে মোদি সরকার’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের মানুষের নাগরিক অধিকার, মানবিক মর্যাদা ও রাষ্ট্রব্যবস্থার আমূল সংস্কারের লক্ষ্যে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৯ জুলাই) দুপুর দেডটায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা শহরের আলতাইবা মোড়ে আয়োজিত এক পথসভায় কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ভারতের মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, “শেখ হাসিনা সরাসরি হত্যা করার নির্দেশ দিয়েছেন। তিনি গণহত্যা চালাচ্ছেন। অথচ সেই শেখ হাসিনাকে ভারতের বর্তমান মোদি সরকার আশ্রয় দিয়ে রেখেছে।”

তিনি বলেন, “আমরা ভারত সরকারের প্রতি স্পষ্ট ভাষায় বলতে চাই—ইতিহাসের কাছে আপনাদের জবাবদিহি করতে হবে। একজন মানবতাবিরোধী অপরাধী, একজন গণহত্যাকারীকে আশ্রয় দেওয়ার দায় আপনাদের নিতে হবে। মোদি সরকারকে মনে রাখতে হবে—গণমানুষের রক্তের দায় কখনও ধোয়া যায় না।”

এনসিপির ভবিষ্যৎ রূপরেখা ও রাজনৈতিক দর্শন তুলে ধরে আখতার হোসেন আরও বলেন, “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশে নতুন রাজনীতির সূচনা করতে চায়। আমরা চাই একটি বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ভিত্তিক আধুনিক রাষ্ট্র। যেখানে প্রতিটি মানুষের মর্যাদা, অধিকার ও ন্যায়ের নিশ্চয়তা থাকবে। হাজারো মানুষ আমাদের পদযাত্রায় অংশ নিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন। আমরা সেই ভালোবাসার দায়িত্ব নিতে চাই—নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে নিজেদের উৎসর্গ করে।”

তিনি বলেন, “আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন। গণতন্ত্র, মানবিকতা, স্বাধীন মত প্রকাশ এবং আইনের শাসনের জন্য তাঁদের রক্ত ঝরেছে। সেই রক্তের ঋণ শোধ করতে হলে রাষ্ট্র ব্যবস্থার মৌলিক পরিবর্তন আনতেই হবে। শুধু সরকারের পরিবর্তন নয়, গোটা রাষ্ট্র কাঠামোই পুনর্গঠনের দাবি জানাচ্ছি।”

এ সময় উপস্থিত হাজারো মানুষ করতালি ও স্লোগানে তাঁর বক্তব্যে সাড়া দেন।

এনসিপি কেন্দ্রীয় মুখ্য সংগঠক সার্জিস আলমের পরিচালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোল্লা মো. ফারুক এহসান , মুখ্য সংগঠক, হাসনাত আব্দুল্লাহ, ডা. তাসনিম জারা, চুয়াডাঙ্গা জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে দুপুর সাড়ে ১২টায় আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে ‘জুলাই পদযাত্রা’র আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর দুপুর দেড়টায় আলমডাঙ্গা শহরে পথসভা অনুষ্ঠিত হয়। এরপর চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বর, দর্শনা ও জীবননগরে আরও তিনটি পথসভা অনুষ্ঠিত হবে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্র কাঠামো সংস্কারের দাবিতে জুলাই মাসজুড়ে দেশের বিভিন্ন স্থানে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন: গেটম্যান নেই মৃত্যু হলো যুবকের, চুয়াডাঙ্গায় ট্রেন অবরোধে জনদুর্ভোগ

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন