32.4 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিজয় মিছিল

জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তিতে চাঁপাইনবাবগঞ্জে বিজয় মিছিল করেছে জেলা বিএনপি। আজ বুধবার এ বিজয় মিছিল করা হয়। বিজয় মিছিলে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে।

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বিকেলে বিভিন্ন ইউনিট থেকে বিএনপি নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নবাবগঞ্জ কলেজ মাঠ এসে জড়ো হয়। পরে জাতীয় পতাকা, প্ল্যাকার্ড হাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল বিজয় মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।

বিজয় মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব জহুরুল হক বুলু, পৌর বিএনপির সভাপতি সারোয়ার জাহান, সাধারণ সম্পাদক ইসমাইল বিশ্বাস, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন প্রমুখ।

এসময় নেতাকর্মীরা জানায়, জুলাইয়ের চেতনায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে। বিএনপির বিরুদ্ধে সকল অপ্রচার রুখে দিয়ে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৩ গ্রুপের পৃথক কর্মসূচি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন