১০/০২/২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১০/০২/২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গতকাল থেকে রাঙ্গাবালী বিদ্যুৎ বিচ্ছিন্ন, ভোগান্তিতে মানুষ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে গভীর নিম্নচাপের প্রভাব ও টানা বৃষ্টির কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে গত দুইদিন যাবত। এতে ভোগান্তিতে পড়েছে উপজেলাবাসী। এছাড়াও বিদ্যুৎ না থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

রাঙ্গাবালী সদরে দেখা যায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিছু দোকান মোমবাতি জ্বালিয়ে খুলে রাখছে। এছাড়াও বাসাবাড়িতে ফ্রীজ মাছ মাংস পঁচে যাওয়ার সম্ভাবনা আছে বলে জানান ভোগান্তিতে পড়া মানুষ।

বিজ্ঞাপন


রাঙ্গাবালী সদরে অনেকের সাথে কথা হলে তারা জানান, গতকাল থেকে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছেন তারা। বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোন, চার্জার লাইটসহ বাসা বাড়িতে ফ্রিজের মাছ মাংস নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান এলাকাবাসী।

উপজেলার সদরের কম্পিউটার দোকান হাসান মাহমুদ জানান, গতকাল থেকে রাঙ্গাবালীতে বিদ্যুৎ নাই। কাল থেকে দোকান বন্ধ রাখছি। একদিকে নিম্নচাপ অন্যদিকে টানা বৃষ্টি সবমিলিয়ে হযবরল। জানিনা কখন বিদ্যুৎ আসে এই বিদ্যুৎ জ্বর বৃষ্টি ছাড়াও আমাদের ভোগান্তিতে পড়তে হয়।

বিদ্যুৎ না থাকায় রাঙ্গাবালীতে সকাল থেকে অনেক অটোরিকশা চলাচল বন্ধ আছে। তবে এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ রাঙ্গাবালী অফিসের এজিএম সাথে ওয়েবসাইট দেওয়া নাম্বারে যোগাযোগের চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

পড়ুন : রাঙ্গাবালীতে নিম্নচাপ, টানা বৃষ্টিতে কয়েক গ্রাম প্লাবিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন