জুলাই গণঅভ্যুত্থানের ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন ও প্রধান উপদেষ্টার নির্বাচনী ঘোষণা কে স্বাগত জানিয়ে বিজয় মিছিল ও সমাবেশ করেছে বাউফল উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার বিকাল ৫ টায় গোলাবাড়ি থেকে কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এ কেএম মিজানুর রহমান লিটু এর নেতৃত্বে বিজয় মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক ভিপি ও কৃষক দল কেন্দ্রেীয় কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক একেএম মিজানুর রহমান লিটু।
আরও বক্তব্য রাখেন বাউফল উপজেলা কৃষক দলের আহবায়ক এ্যাড. গাজী জাহাঙ্গীর হোসেন, যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম মোল্লা, সদস্য সচিব মোঃ সোহেল আকন, বাউফল ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মোঃ মুজাহিদুল ইসলাম জাহিদ ও স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ মাহবুব আলম।
এসময় বিজয় মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, কৃষকদলসহ অংগ সংগঠনের পাঁচ সহস্রাধিক নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে একেএম মিজানুর রহমান বলেন, জুলাই গনঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। ধন্যবাদ জানাই প্রধান উপদেষ্টাকে জাতীয় সংবাদ নির্বাচনের সময় ঘোষণার জন্য।
তিনি আরও বলেন, দেশ এখনও পুরোপুরি ফ্যাসিস্ট মুক্ত হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আমাদের বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কোন ধরনের অপকর্মে লিপ্ত হওয়া যাবে না। জনগনের কাছে যেতে হবে তাদের কথা শুনতে হব।
পড়ুন : পটুয়াখালীতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন


