০৯/০২/২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
20 C
Dhaka
০৯/০২/২০২৬, ১১:১০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গনভোটে হ্যা এর পক্ষে পটুয়াখালীতে ভোটার উদ্বুদ্ধকরণে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে পটুয়াখালীতে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল ১১টায় পটুয়াখালী শহরের ডিসি স্কয়ার মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন মসজিদের প্রায় ৭৫০ জন খতিব ও ইমামগন অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, স্থানীয় সরকার উপপরিচালক ও পৌর প্রশাসক জুয়েল রানা।
বক্তারা বলেন, “দেশের চারি আপনার হাতে”এই স্লোগানকে সামনে রেখে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ভোটারদের নৈতিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মসজিদভিত্তিক খুতবা ও বয়ানের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগে জনগণকে সচেতন করার আহ্বান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আসসা আখতার। সম্মেলন শেষে অংশগ্রহণকারী ইমামদের মধ্যে নির্বাচন সংক্রান্ত দিকনির্দেশনা তুলে ধরা হয়।

পড়ুন: নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষ

দেখুন:‘গ্রিনল্যান্ড আমাদের চাই’ ডেনমার্কের সঙ্গে নতুন সং\ঘা\তে ট্রাম্প |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন