২৮/০২/২০২৬, ০:৩৫ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৮/০২/২০২৬, ০:৩৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গবাদিপশুর ভেজাল ওষুধ তৈরির কারখানা সিলগালা, পরিচালক আটক

গবাদিপশুর অবৈধভাবে ভেজাল ওষুধ উৎপাদন এবং মজুত করার দায়ে নওগাঁর পোরশায় ভিলেজ এগ্রোভেট নামের একটি প্রতিষ্ঠানের পরিচালকে জরিমানা ও প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও প্রতিষ্ঠানটির পরিচালককে আটক করে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিতপুর ইউনিয়নের বাঙালপাড়ায় উপজেলা প্রশাসন, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগ এবং ওষুধ প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালানো করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।

অভিযান সুত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির মালিক রবিউল আউয়াল দীর্ঘদিন ধরেই অনুমোদন ছাড়াই অবৈধভাবে ভেজাল ওষুধ উৎপাদন এবং মজুত করে বাজারজাত করে আসছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে প্রতিষ্ঠানটিতে অভিযান চালালে ওষুধ তৈরির কোনো লাইসেন্স দেখাতে পারেনি কর্তৃপক্ষ। পরে অবৈধ ও ভেজাল ওষুধ উৎপাদন এবং মজুতের দায়ে প্রতিষ্ঠানটির পরিচালকে ৩০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি প্রতিষ্ঠানটি সিলগালা করে দেন। জব্দ করা হয় ৬২ ধরনের বিপুল পরিমান অবৈধ ও ভেজাল ওষুধ।

এবিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম বলেন, মৎস্য ও পশুখাদ্য আইন ২০১০ এর ধারায় প্রতিষ্ঠানটির পরিচালকে জরিমানা এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। লাইসেন্স ও অনুমোদন ব্যতীত গবাদিপশুর ওষুধ উৎপাদন ও বাজারজাতকরণ আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে ওষুধ প্রশাসনের নওগাঁ জেলা কার্যালয়ের ড্রাগ সুপার শাকিব আহম্মেদ, পোরশা থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : নওগাঁয় ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা শীর্ষক মতবিনিময়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন