২৫/০২/২০২৬, ১৯:২৩ অপরাহ্ণ
27.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৯:২৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে কার্যালয় থেকে বের করে দিলেন কর্মকর্তারা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের উপদেষ্টা আহসান উল্লাহকে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বের করে দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে একদল কর্মকর্তা তাকে কার্যালয় ত্যাগে বাধ্য করেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই কিছু কর্মকর্তা প্রধান কার্যালয়ে জড়ো হন। একপর্যায়ে তারা গভর্নরের উপদেষ্টার কক্ষের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আহসান উল্লাহকে নিরাপত্তার স্বার্থে কার্যালয় ত্যাগের অনুরোধ করা হয়। পরে কর্মকর্তাদের চাপের মুখে তিনি ভবন ত্যাগ করেন।

ঘটনার সময় কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক তৌহিদুল ইসলাম তাকে গাড়িতে তুলে দেয়ার নেতৃত্ব দেন বলে অভিযোগ উঠেছে। এ সময় নির্বাহী পরিচালক সরোয়ার হোসেন, পরিচালক নওশাদ মোস্তফা, অতিরিক্ত পরিচালক তানভীরসহ প্রায় ৩০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ঘটনার জেরে বাংলাদেশ ব্যাংকের ভেতরে সাময়িকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্বাভাবিক কার্যক্রম কিছু সময়ের জন্য ব্যাহত হয়। নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

কর্মকর্তাদের একটি অংশ দাবি করেছেন, সাম্প্রতিক কিছু প্রশাসনিক সিদ্ধান্ত, পদোন্নতি ও নিয়োগসংক্রান্ত ইস্যুতে অসন্তোষ থেকেই এ কর্মসূচি পালন করা হয়েছে। তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হচ্ছেন মোস্তাকুর রহমান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন