১২/০২/২০২৬, ২৩:৫৪ অপরাহ্ণ
20 C
Dhaka
১২/০২/২০২৬, ২৩:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গভীর রাতেও চাঁদপুরের হাইমচরে নদীতে মা ইলিশ সংরক্ষণে চিরুনী অভিযান

গভীর রাতেও দায়িত্ব পালনে চাঁদপুরের হাইমচরের মেঘনা নদীতে চিরুনী অভিযান চালিয়েছে প্রশাসন।

৭ অক্টোবর মঙ্গলবার মধ্যরাতে এ তথ্য নিশ্চিত করেন অভিযান পরিচালনাকারী হাইমচর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ.বি.এম. আশরাফুল হক। এদিন অভিযানে নেতৃত্ব দেন হাইমচর উপজেলার সহকারী কমিশনার ভূমি স্বরুপ মুহুরী।

অভিযান প্রসঙ্গে মৎস্য কর্মকর্তা এ.বি.এম. আশরাফুল হক বলেন, আমরা মাঝির বাজার সংলগ্ন এলাকায় মাওয়া থেকে আগত ২০০ সিসির স্পীড বোটের মাধ্যমে অবৈধভাবে ইলিশ শিকার করার খবরে নদীতে অভিযান পরিচালনা করি। পরে আমাদের টিম ২ জন আসামীসহ ২০০ সিসির একটি স্পীডবোট আটক করতে সক্ষম হয়। এছাড়াও এই বোট থেকে প্রায় ১০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে সহকারী কমিশনার মোবাইল কোর্ট পরিচালনা করেন এবং আটককৃত ২ জনকে ২০ দিনের জেল প্রদান করেন এবং স্পীডবোটটি জব্দ করেন। এছাড়াও জব্দকৃত জাল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই পুড়িয়ে ফেলা হয়। আমাদের এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন হাইমচর কোস্টগার্ডের নয়ানী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার সানোয়ার হোসেনসহ অন্যরা।

বিজ্ঞাপন

পড়ুন : চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপি ও জামায়াত কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত-৪০

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন