০১/০৩/২০২৬, ৬:৫৯ পূর্বাহ্ণ
18.1 C
Dhaka
০১/০৩/২০২৬, ৬:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গভীর রাতে নরসিংদীতে বিএনপির নির্বাচনী জনসভা

নরসিংদীতে নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জুলাইয়ের যোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের পরিবারগুলোর প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। বক্তব্যের শুরুতেই তিনি বলেন, আজ তাঁর সামনে যেসব পরিবারের সদস্য বসে আছেন, তাঁদের প্ল্যাকার্ডে লেখা আছে ‘জুলাই যোদ্ধা’। আজ দেশ পরিবর্তণ ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে জুলাই যুদ্ধ করেছে তারা।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, বিগত ১৫ বছরে দেশে গুম, খুন ও নিখোঁজের ঘটনা ঘটেছে। আবার ২০২৪ সালের জুলাই মাসের আন্দোলনেও অনেক পরিবারের সদস্য নিহত হয়েছেন। এসব মানুষের নিহত ও ক্ষতিগ্রস্ত হওয়ার পেছনে একটি প্রধান কারণ রয়েছে। তিনি হাজার হাজার মানুষের সামনে সেই কারণের ব্যাখ্যা দিয়ে বলেন, এসব ঘটনার পেছনে কোনো জমিজমা বিরোধ ছিল না, ছিল রাজনৈতিক প্রতিহিংসা।

তিনি আরও বলেন, গুম ও খুনের শিকার হওয়া পরিবারের সদস্যদের পাশাপাশি হাজার হাজার মানুষের বিরুদ্ধে গায়েবি মামলা দেওয়া হয়েছে। এসব মামলার কোনো বাস্তব ভিত্তি ছিল না। কেবল ভিন্নমত দমন ও রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এ নির্যাতন চালানো হয়েছে। মানুষ কথা বলার স্বাধীনতা হারিয়ে ফেলেছিল। আজ আপনাদের কথা বলার দিন ফিরে পেছেন জুলাই যুদ্ধের কারণে।

আসন্ন ১২ তারিখের নির্বাচন প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, এই নির্বাচনে মানুষ নিজের ইচ্ছেমতো ভোট দেওয়ার অধিকার আদায় করার জন্যই জুলাইয়ের যোদ্ধারা ত্যাগ স্বীকার করেছেন। আজ হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন, এর কারণ, মানুষ পরিবর্তন চায়।

তারেক রহমান বলেন, দেশের নানা সংকট নিরসনে বিএনপি দায়িত্ব পেলে রাস্তাঘাট উন্নয়ন, পরিবারভিত্তিক সহায়তা এবং কৃষকদের জন্য কৃষিকার্ড চালু করা হবে। প্রায় ২৪ মিনিটের বক্তব্যে তিনি এসব প্রতিশ্রুতি তুলে ধরেন।

বক্তব্যের একপর্যায়ে তিনি আগামী ১২ তারিখ ভোটের দিন ভোরে তাহাজ্জুদ ও ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের ভোটের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে।

সন্ধ্যার পর থেকেই নির্বাচনী জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। কনকনে শীতের রাতে বাংলাদেশ সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তাবেষ্টনীতে রাত ২টার পর জনসভাস্থলে পৌঁছান তারেক রহমান। এ সময় হাজার হাজার মানুষের উপস্থিতিতে তাঁকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়।

বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতির সভাপতিত্বে খায়রুল কবির খোকন এবং সাধারণ সম্পাদক মনজুর এলাহীর সঞ্চালনায় এ জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন, বিএনপির সিনিয়র সহসভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, কেন্দ্রীয় সহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা।

ঢাকা–সিলেট মহাসড়কের পাশে পৌর পার্কসংলগ্ন বাসাইল এলাকায় নরসিংদী জেলা বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। দুপুরের পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে আসতে থাকেন। ২২ তারিখের এ নির্বাচনী সভা ২৩ তারিখ গভীর রাত পর্যন্ত জনস্রেতে পরিবর্তন হয়।

পড়ুন- মেহেরপুরে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন

দেখুন- নির্বাচনী প্রচারণার মাঠে তাসনিম জারা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন