বিজ্ঞাপন

গরমের দাপট চলবে ১৩ দিন, তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে

দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে আজ থেকে টানা ১৩ দিন তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময়ের মধ্যে গরমের তীব্রতা বেড়ে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে উঠতে পারে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ এপ্রিল) সকালে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তার ফেসবুকে এ বার্তা দেন।

তিনি লিখেছেন, বাংলাদেশের রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ ও ভারতের পশ্চিমবঙ্গের ওপরে আজ (সোমবার) তাপপ্রবাহ বিরাজ করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। চলমান এই তাপপ্রবাহ আগামী ২৫ এপ্রিল পর্যন্ত স্থায়ী থাকতে পারে। এরমধ্যে ১৬ এপ্রিল থেকে তীব্র তাপপ্রবাহ অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের চলতি (এপ্রিল) মাসের পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দুই থেকে চারটি মৃদু থেকে মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময়ে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

পড়ুন: হজযাত্রীদের জন্য স্বস্তি: টিকিটপ্রতি খরচ কমলো ১২ হাজার টাকা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন