মেহেরপুরের গাংনী উপজেলার হাড়ভাঙ্গা গ্রামের জামতলা বাজার এলাকায় পুকুরের পানিতে ডুবে আয়েশা খাতুন (০৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত শিশু আয়েশা খাতুন ওই গ্রামের রহিদুল ইসলামের মেয়ে। পরিবারের অজান্তে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলতে গিয়ে অসাবধানবশত পানিতে পড়ে যায় সে। পরে স্থানীয়রা ভাসমান অবস্থায় তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন: মাইলস্টোন ট্র্যাজেডির সত্য উদঘাটন ও পরীক্ষা স্থগিতের প্রতিবাদে চুয়াডাঙ্গায় অবস্থান কর্মসূচি
দেখুন: উত্তাল আনন্দ মোহন কলেজ ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা
ইম/


