বিজ্ঞাপন

গাংনীতে ককটেল ফাটিয়ে গণ ডাকাতি

মেহেরপুরের গাংনী উপজেলার পোড়াপাড়া-যুগিন্দা সড়কের ককটেল ফাটিয়ে গণ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ জুলাই) রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ব্যবসায়ীদের কাছ থেকে অন্তত ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতের দল।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাংনী বাজার থেকে ব্যবসা শেষে বাড়ি ফিরছিলেন কয়েকজন গরু ও সবজি ব্যবসায়ী। পথে পোড়াপাড়া-যুগিন্দা সড়কের নির্জন এলাকায় ওৎ পেতে থাকা ডাকাত দল তাদের গতিরোধ করে। ব্যবসায়ীদের মারধর ও লুটপাট চালায়। এ সময় তারা আতঙ্ক সৃষ্টির লক্ষ্যের দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এবং তাদের কাছ থেকে মোবাইল গুলো ছিনিয়ে নিয়ে পার্শ্ববর্তী ঝোপঝাড়ের মধ্যে ফেলে দেয় এবং তাদেরকে বলে পরে যেন খুঁজে নিয়ে যায়

খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, “ঘটনার তদন্ত চলছে। দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

উল্লেখ্য, মাত্র পাঁচ দিন আগে (২৬ জুন) গাংনী থানার অদূরে ধানখোলা সড়কে একইভাবে ককটেল ফাটিয়ে ডাকাতি হয়। পুনরায় একই কৌশলে ডাকাতির ঘটনায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে।

বিজ্ঞাপন

পড়ুন: স্ত্রী হত্যার দায়ে গাংনীর সেন্টুর যাবজ্জীবন কারাদণ্ড

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন