বিজ্ঞাপন

গাংনীতে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় দুই ভাই আহত

মেহেরপুরের গাংনীতে বসত ভিটার জমিজমা মাপজোকের সময় চাচাতো ভাইদের হামালায় দুই ভাই আহত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন গোপালনগর গ্রামের শমসের মোল্লার ছেলে আশরাফুল ইসলাম (৪০) ও তার ভাই জহুরুল ইসলাম (৩৬)।

বিজ্ঞাপন

আহত সূত্রে জানাগেছে, আজ সকালে গ্রামবাসী ও স্থানীয় মাতব্বরদের উপস্থিতিতে দুই পক্ষকে নিয়ে বসত ভিটার জমি মাপজোক করা হচ্ছিলো। জমিজমা মাপজোকের এক পর্যায়ে চাচাতো ভাই তহিবুল ইসলাম, চাচাতো ভাই আওয়ালের ছেলে রাজু, সোহাগ ও চাচাতো ভাই মোজামের ছেলে রানা প্রতিপক্ষ আশরাফুল ইসলাম ও তার ভাই জহুরুল ইসলামের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, আহতদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

পড়ুন- বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য

দেখুন- দেশবাসীর সমর্থনে প্রত্যাশিত বাংলাদেশ গড়ব: প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন