মেহেরপুরের গাংনীর তেঁতুলবাড়ীয়াতে বিএনপির কোন নেতাকর্মী জামায়াতের যোগদান করেনি। জামায়াত নিজেদের দুর্বলতা ঢাকতে মিথ্যাচার করছে দাবি করে সংবাদ সম্মেলন করেছে তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপি।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তেঁতুলবাড়ীয়া বাজারে এ সংবাদ সম্মেলন করেন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ ফজলুল হক বলেন, যারা জামায়াত ইসলামে যোগদান করেছে তারা আগে থেকেই জামায়াত ইসলাম করত,দুই এক জন আওয়ামী লীগের থাকতে পারে। বিএনপি’র কোন নেতাকর্মী জামায়াতে যোগ দেয়নি।বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য জামায়াত পরিকল্পিতভাবে বিভ্রান্ত ছড়াচ্ছে।
তেঁতুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার অভিযোগ করে বলেন, বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমজাদ হোসেন তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের কৃতি সন্তান তাঁকে ছোট করার জন্য এই মিথ্যাচার করছে জামায়াতে ইসলাম। যোগদানের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।জামায়াতের নেতারা বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। যে সমস্ত মানুষকে বিএনপি বা অন্যান্য সংগঠন থেকে জামায়াতে যোগদানের হিসাবে দেখানো হয়েছে—তারা আগে থেকেই জামায়াতে ইসলামী বা ওই দলের সহযোগী সংগঠনের কর্মী ছিলেন।
বিএনপি নেতা শাহাদুল করিম আকামত বলেন, তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের কোন বিএনপি নেতাকর্মী জামায়াত ইসলামের যোগদান করেনি। জামায়াত ইসলামের মিথ্যাচারের তীব্র ও নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন,বিএনপি তেঁতুলবাড়িয়া ইউনিয়নে সংগঠিত ও শক্তিশালী।
এসময় ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতাকর্মী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
পড়ুন : মেহেরপুরের গাংনীতে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল


