মেহেরপুরের গাংনীতে শহীদ প্রেসিডেন্ট ও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শনিবার (৩১ মে) গাংনী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা বিএনপির প্রবীণ নেতা আব্দুর রাজ্জাক মাস্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোঃ আমজাদ হোসেন।
বক্তব্যে তিনি শহীদ জিয়াউর রহমানের রাষ্ট্রনায়কসুলভ নেতৃত্ব, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার অবদানের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাংনী উপজেলা বিএনপির নেতা মুস্তাফিজুর রহমান বাবলু।
আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি নেতা আমিরুল ইসলাম, রায়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি উপাধ্যক্ষ নাসির উদ্দিন, বিএনপি নেতা সাজেদুর রহমান বুলবুল, সাহারবাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসমা তারা খাতুন, কাঠুলি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম কালাম এবং কৃষক দল নেতা গাফফার আলী।
এছাড়াও বক্তব্য দেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম, মটমুড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সোহেল আহমেদ, যুবদল নেতা সাইফুল ইসলাম, ইউসুফ আহমেদ, গাফফার আহমেদ, কাজীপুর ইউনিয়নের কৃষক নেতা আব্দুল মতিন ও মিঠু আহমেদ।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
বক্তারা বলেন, শহীদ জিয়া শুধু একজন রাষ্ট্রপ্রধান ছিলেন না, তিনি ছিলেন এ জাতির জন্য প্রেরণার উৎস। তার নীতি, আদর্শ এবং দেশপ্রেম আজও বিএনপির নেতা-কর্মীদের পথ দেখায়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিপুল সংখ্যক বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনটি বিএনপি নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও দলীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।
পড়ুন: মেহেরপুরে গাঁজাসহ আটক ১
দেখুন: মেহেরপুরের এতিহ্যবাহী বাঁশ শিল্প এখন বিলুপ্তির পথে
এস


