বিজ্ঞাপন

গাংনীতে বিএনপির আলোচনা সভা ও বিজয় শোভাযাত্রা

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে আলোচনা সভা ও বিজয় শোভাযাত্রা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় সাবেক এমপি আমজাদ হোসেনের বাসভবনের সামনে থেকে শুরু হয় শোভাযাত্রাটি। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এটি একই স্থানে গিয়ে শেষ হয়।

এর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবলু।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা সাজেদুর রহমান বুলবুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সাহারবাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসমা আক্তার, কাথুলী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন, যুবদল নেতা সুজন মাহমুদ, সোহেল আহমেদ ও সুমন খান।

অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণঅভ্যর্থন দিবস উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হয় গাংনী শহর।

বিজ্ঞাপন

পড়ুন : গাংনীতে দুইটি বসতবাড়ি ভেঙ্গে জোরপুর্বক জমি দখলের পায়তারা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন