বিজ্ঞাপন

গাংনীতে বোমা ফাটিয়ে সংঘবদ্ধ ডাকাতি

মেহেরপুরের গাংনী পৌরসভাধীন ধানখোলা সড়কে বোমার বিস্ফোরণ ঘটিয়ে পথচারীদের কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ ডাকাতদল। মঙ্গলবার (৫ আগস্ট) রাত ১০ টার দিকে বিল্লালের নার্সারির সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ৭-৮ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাস্তা অবরোধ করে। তারা প্রথমে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি করে। এরপর রাস্তার পথচারীদের ঘিরে ফেলে এবং ভয় দেখিয়ে তাদের কাছ থেকে নগদ অর্থ ছিনিয়ে নেয়। এ ঘটনায় অন্তত ২০ থেকে ২৫ জন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগীদের মধ্যে ইয়াসির আরাফাতের কাছ থেকে ৭ হাজার টাকা, আব্দুল হালিমের কাছ থেকে ৬০০ টাকা, শাহজামালের কাছ থেকে ৫ হাজার টাকা, রেজিয়া খাতুনের কাছ থেকে ৭০০ টাকা, মিন্টু নামে দুই ব্যক্তির কাছ থেকে যথাক্রমে ২ হাজার ৫০০ টাকা ও ৯ হাজার ৭০০ টাকা, মহব্বত আলীর কাছ থেকে ২ হাজার ২০০ টাকা এবং কুরসিয়া খাতুনের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও আরও কয়েকজনের কাছ থেকেও অর্থ ছিনিয়ে নেওয়া হয়। ভুক্তভোগীরা ধানখোলা, মহিষাখোলা ও আড়পাড়া গ্রামের বাসিন্দা।

ঘটনার পরপরই গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: মেহেরপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক ব্যবসায়ী আটক, ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন