১২/০২/২০২৬, ৭:০৭ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৭:০৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

‎গাংনীতে সেনা অভিযানে দেশী পিস্তল ও গুলি উদ্ধার

মেহেরপুরের গাংনীতে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনা ক্যাম্পের সদস্যরা।

শনিবার ভোরে উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রামের আতিয়ার রহমানের কলাবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

‎গাংনী সেনা ক্যাম্প সূত্রে জানায়, অস্ত্রটি চরগোয়াল গ্রামের মোঃ আতিয়ার রহমানের। সে দীর্ঘদিন যাবৎ পলাতক রয়েছে। পালিয়ে যাওয়ার পূর্বে উক্ত পিস্তলটি সেখানে লুকিয়ে রাখা হয়েছিল বলে জানা যায়।উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গাংনী থানায় জমা দেয়া হয়েছে।

‎এব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)উত্তম কুমার দাস বলেন, একটি দেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি সেনা ক্যাম্পের সদস্যরা গাংনী থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন- জয়পুরহাটে ধানের শীষের পক্ষে বিএনপির গণমিছিল

দেখুন- বিএনপি সরকার গঠন না করলে দেশে আবারও নৈরাজ্যের সৃষ্টি হবে: নুর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন