মেহেরপুরের গাংনীতে বিএনপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে বিএনপির আয়োজনে এক বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এ সময় বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের পক্ষ থেকে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, গাংনী পৌর বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান খোকন, রায়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি উপাধ্যক্ষ নাসির উদ্দিন, বিএনপি নেতা শাহজাহান সেলিম, সাবেক কাউন্সিলর আব্দুল্লাহীল মারুফ পলাশ, সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন, বিএনপি নেতা সুরেলী আলভি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রেজানুল হক ইমন, পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপি নেতা এনামুল হক, সাহারবাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমা তারা, কাথুলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হোসাইন মোহাম্মদসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
পড়ুন- নওগাঁয় বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
দেখুন- টাঙ্গাইলে ভোক্তা অধিকারের অভিযানে জিরা ব্যবসায়ীকে জরিমানা


