১০/০২/২০২৬, ৮:৪৩ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১০/০২/২০২৬, ৮:৪৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাংনীতে ট্রলি–মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, স্ত্রী ও শিশু আহত

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে পাওয়ার টিলার ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তুহিন হোসেন (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও দেড় বছরের কন্যা শিশু আহত হয়েছে।

বিজ্ঞাপন


মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৫টার দিকে সাহারবাটি গ্রামের দবির ডাক্তার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিন হোসেন গাংনী উপজেলার করমদি গ্রামের সন্ধানী পাড়ার বাসিন্দা জামাল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।


আহতরা হলেন, নিহতের স্ত্রী তমা খাতুন (২৫) ও তাদের দেড় বছরের কন্যা শিশু তানহা। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।


স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, তুহিন হোসেন মোটরসাইকেলে করে স্ত্রী ও কন্যাকে নিয়ে শ্বশুরবাড়ি ধলা গ্রাম থেকে গাংনী বাজারের দিকে যাচ্ছিলেন। সাহারবাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পাওয়ার টিলার ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলির নিচে চাপা পড়ে তুহিন হোসেন ঘটনাস্থলেই মারা যান।


গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পড়ুন- তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে আখাউড়া থেকে ঢাকায় যাবে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী

দেখুন- পাবনায় চাঞ্চল্যকর হ/ত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন