বিজ্ঞাপন

গাংনীতে অবৈধ কীটনাশক জব্দ

মেহেরপুরের গাংনী উপজেলায় অভিযান চালিয়ে অবৈধ ও ভেজাল সন্দেহে কীটনাশক জব্দ করেছে উপজেলা কৃষি অফিস।

বিজ্ঞাপন

সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার চেংগারা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বাজারের মেসার্স জিয়া ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ব্র্যান্ডের অবৈধ কীটনাশক জব্দ করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি থেকে শক্তি প্লাস ৪ প্যাকেট, নিউ হীরা ৬ প্যাকেট, জিংক প্লাস ১৪ প্যাকেট, এমিস্টর টপ ৯ বোতল এবং নাঙ্গল মার্কা ১ প্যাকেট কীটনাশক জব্দ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মতিউর রহমান জানান, চার ধরনের অবৈধ কীটনাশক এবং একটি কীটনাশক পরীক্ষার জন্য জব্দ করা হয়েছে। পরীক্ষায় এসব কীটনাশক অবৈধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ ব্যবসায়িক লাইসেন্স বাতিল করা হতে পারে।

পড়ুন:বয়স্ক ভাতা নিয়ে প্রহসন: জালিয়াতিতে জ্যান্ত মানুষ ‘মৃত’

দেখুন:একবারও আইভীর নাম মুখে নিলেন না শামীম ওসমান 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন