বিজ্ঞাপন

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার নাকের ডগায় অতিরিক্ত দামে ডিজেল বিক্রি

মেহেরপুরের গাংনী উপজেলায় প্রশাসনের নাকের ডগায় অবাধে চলছে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি। অভিযোগ উঠেছে, একাধিকবার বিষয়টি জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা, বিশেষ করে কৃষক ও পরিবহন চালকরা।

আজ শুক্রবার বিকাল থেকে গাংনী শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত বজলু স্টোরে প্রতি লিটার ডিজেল ১২০ টাকা দরে বিক্রি করতে দেখা যায়। যেখানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণ বেশি দামে জ্বালানি বিক্রি করা হচ্ছে।

ডিজেল কিনতে আসা একাধিক ভুক্তভোগী জানান, স্থানীয় ফিলিং স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী জ্বালানি না পাওয়ায় বাধ্য হয়ে তারা বেশি দামে ডিজেল কিনছেন। অনেকেই অভিযোগ করে বলেন, ফিলিং স্টেশনে ডিজেল নেই, আবার যেখানে পাওয়া যাচ্ছে সেখানে বেশি দামে কিনতে হচ্ছে। এতে আমাদের উৎপাদন খরচ বাড়ছে।

বিশেষ করে বোরো মৌসুমে সেচের জন্য ডিজেলের উপর নির্ভরশীল কৃষকরা পড়েছেন চরম বিপাকে। অতিরিক্ত দামে জ্বালানি কিনতে গিয়ে তাদের লাভের আশা অনেকটাই কমে যাচ্ছে। একইসঙ্গে পরিবহন খাতেও এর প্রভাব পড়তে শুরু করেছে।

স্থানীয়দের অভিযোগ, বজলু স্টোরে দীর্ঘদিন ধরেই এভাবে অবৈধভাবে ডিজেল বিক্রি হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এতে করে অসাধু ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।

তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বজলু স্টোরের কোনো কর্মকর্তা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনকে মুঠোফোনে একাধিকবার জানানো হলেও তিনি কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

বিজ্ঞাপন

পড়ুন : মেহেরপুরের গাংনীতে অবৈধভাবে ডিজেল মজুদের চেষ্টার ঘটনায় মামলা, আটক-২

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন